April 13, 2026, 2:29 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সলুকাবাদে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচীর কাজে অনিয়ম

সলুকাবাদে  অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচীর কাজে অনিয়ম
সিলেট অফিস
বিশ্বস্তপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি কর্মসুচীর আওতায় চলতি বছরের প্রথম পর্যায়ের কাজের মেয়াদ পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি। নামমাত্র মাটি পেলে প্রকল্পের পুরো টাকাই আত্মসাতের পাঁয়তারা চলছে। জানাযায়, উপজেলার সলুকাবাদ ইউপি’র লামা চালবন জারু মিয়ার বাড়ি হতে মাসুম মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজে ২০১৭-২০১৮ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচীর আওতায় ৩ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এবং ১০ জানুয়ারীর মধ্যে ৪০ জন শ্রমিক দিয়ে কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, লামা চালবন জারু মিয়ার বাড়ি হতে আরজু মিয়ার বাড়ির পার্শবর্তী পুকুর পর্যন্ত সামান্য মাটি ফেলে দায়সারা গোছের কিছু কাজ অব্যাহত রেখেছেন। এছাড়া মাসুমের বাড়ি পর্যন্ত কোন মাটি ফেলা হয়নি। স্থানীয়রা প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, যে মাটি ফেলা হয়েছে, তা বালুমিশ্রিত সামান্য বৃষ্টিতেই ভেঙ্গে যাবে। মাসুমের বাড়ি পর্যন্ত কোন কাজ হয়নি। কাজটি ভাল করে করলে আমরা সাধারন জনগনের জন্য ভাল হতো। অপর এক কৃষক জানান, শুনছি সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ হইছে। কিন্তু ১  লাখ টাকার কাজও হয়নি। প্রকল্পের সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ বলেন, আস্তে আস্তে কাজ করব। কাজ চলমান আছে। এখনো বিল পাইনি। ইউপি চেয়ারম্যান রোশন আলী বলেন, কাজ দেরিতে শুরু হওয়ার কারণে নিদৃষ্ট সময়ে’র ভিতরে কাজ শেষ হচ্ছে না। কাজে অনিয়মের বিষয়টি তিনি শিকার করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর