April 9, 2026, 3:46 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়ন মাঝিরঘাট ষ্ট‍্র‍্যান্ড রোড় শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ

হুমায়ুন কবীর হীরুঃ

mostbet

গতকাল রবিবার দুপুর ২টায় চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়ন মাঝিরঘাট শাখার উপদেষ্টা ও জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরীর এটলির ব‍্যবস্হাপনায় প্রায় ৩৫০ জন ঘাট গুদাম শ্রমিক পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।এসময় রেজাউল করিম চৌধুরী দরিদ্র শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে বলেন, শেখ হাসিনার ঘোষণা,না খেয়ে কেউ মরবেনা,তার সিন্দান্ত অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এবং তিনি নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন।এতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক লীগ নেতা আব্দুল আহাদ,৩০নং ওয়ার্ড কাউন্সিলর পার্থী আতাউল্লাহ চৌধুরী,মহিলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক লায়লা বেগম, যুব শ্রমিকলীগের আহবায়ক কাজী টিঠু,যুগ্ন আহবায়ক মায়ফুল ইসলাম সাগর,বাংলা পাড়া উন্নয়ন পরিষদের উপদেষ্টা ইসমাইল হোসেন,বাংলা পাড়া উন্নয়ন পরিষদের সভাপতি আবুল কালাম,
বাংলা পাড়া উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা সহ অন্যান‍্য নেত্রীবৃন্দ।
ত্রাণ বিতরণ করে শ্রমিকলীগ নেতা মাহবুবুল হক চৌধুরী এ‍্যাটলী বলেন অসহায় মানুষের পাশে শুধু সরকার নয় সমাজের সকল মানুষের উচিত এগিয়ে আসা এবং তিনি সরকারের কাছে শ্রমিকদের জন‍্য প্রি ব‍্যাকসিনের আবেদন জানান।

প্রাইভেট ডিটেকটিভ/ ৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর