April 9, 2026, 6:36 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রাম বাজারে সরকারি নির্দেশ মানছে না কাপড় ব্যবসায়ীরা, ১২ হাজার টাকা জরিমানা

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশ অমান্য করেই কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে লকডাউন মানছে না কাপড় ব্যবসায়ীরা। উপজেলা ও থানা প্রশাসনের দিনরাত চেষ্টার পরও তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সোমবার চৌদ্দগ্রাম বাজারের ওয়াপদা রোডে নির্দেশ অমান্য করে কাপড়ের ব্যবসা চালানোর অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি আল আমিন সরকার।
জানা গেছে, সোমবার সকাল থেকেই চৌদ্দগ্রাম বাজারে ব্যাংকগুলোর সামনে গ্রাহক, বিভিন্ন কাপড় দোকানে নারী ও পুরুষ ক্রেতার ভীড় লক্ষ্য করা গেছে। খবর পেয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন সরকার চৌদ্দগ্রাম বাজারে অভিযান পরিচালনা করেন। ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে সওদাগর মার্কেটের ব্যবসায়ীরা ক্রেতাদের ভিতরে রেখে মূল শাটার বন্ধ করে দেয়। তাৎক্ষণিক ম্যাজিষ্ট্রেট আল আমিন সরকার সেখানে অভিযান চালিয়ে শাটারের তালা খুলে ক্রেতাদের বের করে ১০ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা, পাশের এক ব্যবসায়ীকে ৫’শ টাকা, এক পথচারীর ৫’শ টাকা ও চৌদ্দগ্রাম কমার্সিয়াল সেন্টারের এক কাপড় ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সৌদিআরবে করোনায় আক্রান্তদের পরিবারের খোঁজ নিলেন মেয়র মিজান
মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
সৌদিআরবে করোনায় আক্রান্ত হয়ে নিহত ও নিখোঁজ হওয়া চৌদ্দগ্রামের দুই রেমিটেন্সযোদ্ধার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিলেন পৌর মেয়র মিজানুর রহমান। সোমবার সকালে উভয়ের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সান্তনা দেন। রেমিটেন্সযোদ্ধারা হলেন; নিখোঁজ সোনাকাটিয়া গ্রামের মরহুম মাস্টার জালাল উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম জহির ও নিহত নবগ্রামের মরহুম তাজুল ইসলাম সর্দারের ছেলে লিয়াকত আলী। তথ্যটি নিশ্চিত করেছেন ভেন্ডার আবুল হাশেম।
জানা গেছে, সৌদিআরবে করোনায় আক্রান্ত হয়ে সোনাকাটিয়া গ্রামের জহির উদ্দিন দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এছাড়া নবগ্রামের লিয়াকত আলী শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। সোমবার সকালে রেমিটেন্সযোদ্ধাদের পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে ছুটে যান মেয়র মিজানুর রহমান ও জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক। এ সময় স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ নিখোঁজ প্রবাসী জহির উদ্দিনের সন্ধান চেয়ে ও নিহত লিয়াকত আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
কুয়েতে চৌদ্দগ্রামের রেমিটেন্সযোদ্ধা মোস্তফা ভুঁইয়ার দাফন সম্পন্ন
মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুয়েতে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন রেমিটেন্সযোদ্ধা মোঃ মোস্তফা ভুঁইয়া। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামের বেছু মিয়ার ছেলে। করোনা ভাইরাসের কারণে বিমানের ফ্লাইট বন্ধ থাকায় পহেলা মে শুক্রবার কুয়েতে তার লাশ দাফন করা হয়।
জানা গেছে, জীবিকার সন্ধানে কয়েক বছর আগে মোস্তফা ভুঁইয়া কুয়েতে যায়। তার উপার্জিত অর্থ দিয়ে পরিবারের সদস্যরা সুন্দরভাবে জীবন অতিবাহিত করছিল। সেখানে গত ২৪ এপ্রিল প্রথম রমজানে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মোস্তফা ভুঁইয়ার স্ত্রীর ভাষ্যমতে, ১৭ বছরের বিবাহিত জীবনে তিনি কখনো খারাপ আচরণ করেনি। কখনো ফরজ নামাজ বা রোজা কাযা করেনি। ইসলামী চিন্তাধারায় জীবন পরিচালনা করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন-এই কামনা করেছেন তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/ ৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর