April 5, 2026, 12:16 am

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

করোনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে দোকান খোলার অপরাধে ৩২ দোকান সিলগালা

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

রাজশাহীর তানোরে মহামারী করোনায় লকডাউনের শর্ত ভাঙ্গায় ৩২ খোল দোকানঘর সিলগালা করে ২,৫০০/- টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ মে) ২০২০ ইং সকাল থেকে বিকেল অবধি তানোর পৌর শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। থানা পুলিশকে সাথে নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো। সেই সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৩২টি দোকান ঘর সিলগালা করে দেন।এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, সরকারি আদেশ অমান্য করে কতিপয় মুনাফা লোভী কাপড়, প্রসাধনী সামগ্রীর ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কৌশলে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলা সদরের গোল্লাপাড়া, কালিগঞ্জ, তালন্দ বাজারসহ কিছু স্থানে এ নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা করে আসছিল। এই অপরাধে ৩২টি দোকান সিলগালা ও চার ব্যবসায়ীকে ২৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/ ৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর