April 4, 2026, 9:54 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

পটুয়াখালীতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

পটুয়াখালীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে র‌্যাব-৮ এর ভ্রাম্যমান আদালত। ৩এপ্রিল (রবিবার) সকাল দশটার দিকে পটুয়াখালী র‌্যাব-৮ (সিপিসি-১) ও জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করা হয়। র‌্যাব সুত্রে জানা গেছে, পটুয়াখালী সদরের পুরাতন বাজার এলাকার দোকানদার শ্রী অসিম বনিক (৫২) কে ২ হাজার ও হেতালিয়াঘাট এলাকার বেকারী ব্যবসায়ী মোঃ ফয়সাল সিকদার (১৮) কে ৩ হাজার টাকা সহ মোট ৫হাজার টাকা জরিমানা করা হয়। পটুয়াখালী সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫/৫১ ধারা মোতাবেক এ অর্থদন্ড প্রদান করেন। পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও এই নিষেধাজ্ঞা অমান্য করে দোকান পাট খোলা রাখার অপরাধে দুই দোকানদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/ ৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর