April 13, 2026, 3:10 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বরিশালে জাল দলিল দেখিয়ে ২৫ পরিবারকে উচ্ছেদের চেষ্টা

বরিশালে জাল দলিল দেখিয়ে ২৫ পরিবারকে উচ্ছেদের চেষ্টা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

  মুলাদীতে জাল দলিল দেখিয়ে পঁচিশ পরিবারকে জমি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ভূক্তভোগী পরিবারগুলো বাড়ি-ঘর রক্ষা করতে উপজেলা নির্বাহী অফিসারের শরনাপন্ন হয়েছেন। উপজেলা সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের খলিল তালুকদার এবং তার দুই পুত্র আজমির তালুকদার ও জুয়েল তালুকদারের নেতৃত্বে একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র ভুয়া দলিল তৈরি করে ওই এলাকার পঁচিশটি পরিবারের ঘর-বাড়ি ভেঙ্গে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। স্থানীয়দের প্রতিরোধের মুখে সব পরিবারের ঘর ভেঙ্গে দিতে না পারলেও ভয় দেখিয়ে কয়েকটি পরিবারের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে।

ভূমিদস্যুদের ভয়ে গ্রামের দুই পরিবারের লোকজন বাড়ি-ঘর ছেড়ে ঢাকায় আশ্রয় নিয়েছে। জানাগেছে পশ্চিম বোয়ালিয়া গ্রামের কুদ্দুস রাঢ়ির পুত্র জুলহাস, সোহেল সিকদারের স্ত্রী নাসিমা বেগম, হোসেন সিকদারের পুত্র মোশারেফ সিকদার, রশিদ মজুমদারের পুত্র জালাল মজুমদার, আজগর মজুমদার, মৃত আহমদ আকনের পুত্র ইসমাইল আকন, আবুল ঘরামির পুত্র দেলোয়ার ঘরামি, মাজেদ সরদারের পুত্র মিন্টু সরদারসহ ২৫ টি পরিবার বিভিন্ন সময় মৃত আলেক খানের পুত্র এমদাদ খান এবং কাদের মৃধা ও গোলাম মোস্তফা মৃধার কাছ থেকে পশ্চিম বোয়ালিয়া মৌজায় প্রায় ৪ একর জমি ক্রয় করে দীর্ঘ ৪০ বছর ধরে বাড়ি-ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছিলো। সম্প্রতি ওই গ্রামের খলিল তালুকদার, আজমির তালুকদার, জুয়েল তালুকদার ও সোহাগ তালুকদারের নেতৃত্বে একটি সক্রিয় ভূমিদস্যু চক্র বাটামারা ইউনিয়নের আলীমাবাদ গ্রামের জনৈক আরজ আলী খানের পুত্র হাবিব খানের কাছ থেকে ওই জমি ক্রয় করেছে দাবী করে এবং তারা জুলহাস রাঢ়িসহ অন্যান্যের বাড়ি-ঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।

আলীমাবাদ গ্রামে আরজ আলী খান কিংবা হাবিব খান নামের কোনো লোক না থাকায় স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা ভূমি রেকর্ডে তল্লাশি চালালে ভূমিদস্যুদের ভুয়া দলিলের বিষয়টি ফাঁস হয়ে যায়। ভুক্তভোগী মোশারেফ সিকদার ও জালাল মজুমদার জানান ভুমিদস্যুরা ০১ এপ্রিল ১৯৬৯ তারিখের ১০১২-১৬-১৪৩ নং দলিল দেখিয়ে তাদেরকে জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। কিন্তু ওই দলিল গৌরনদী উপজেলার সদরে জনৈক হেলাল উদ্দীন মৃধা ও শাহাবুদ্দিন মৃধার নামের জমি।

ওই ভুয়া দলিল দেখিয়ে ভূমিদস্যু চক্রটি ইতোমধ্যে পশ্চিম বোয়ালিয়া গ্রামের জুলহাস রাঢ়ি ও শাহ আলম বেপারীকে এলাকা ছাড়া করেছে। ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে ভূক্তভোগীরা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয় এবং সুবিচার প্রার্থণা করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান পশ্চিম বোয়ালিয়া গ্রামের ২৫/৩০টি পরিবারের লোকজন দেখা করে সমস্যার কথা বলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আজমির তালুকদারের সাথে ০১৭২৮৭৪৯৬২৬ নম্বরে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর