April 4, 2026, 8:09 pm

সংবাদ শিরোনাম
রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ

ভারতে মহামারী মরন ব্যাধী করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে।গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৩৯৪ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।নতুন করে মারা গেছে আরও ৬৯ জন।সব রাজ্য মিলিয়ে এ পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ২৫৭ জন।মোট মৃতের সংখ্যা এক হাজার ২২৩জন।সুস্থ হয়েছেন ১০ হাজার ৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২৬ হাজার ২৭ জন।গতকাল ১ মে ২০২০ ইং তারিখ শুক্রবার রাত ২টা পর্যন্ত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে এসব তথ্য দেয়া হয়েছে।ভারতে করোনার সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লি।মহারাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের ৩১ শতাংশেরও বেশি মহারাষ্ট্রে।সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল ১ মে ২০২০ ইং তারিখ শুক্রবার মহারাষ্ট্রে নতুন করে ৫৮৩ জনে করোনায় আক্রান্ত হয়েছে।মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৯৮জন। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫৯ জনের।অর্থাৎ ভারতে করোনায় মোট মৃত্যুর ৪৬ শতাংশেরও বেশি ঘটেছে মহারাষ্ট্রে।মহারাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৯৫।মারা গেছে ২১৪ জন।আক্রান্তের সংখ্যায় রাজধানী দিল্লির অবস্থান তৃতীয়তে। সেখানে করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৫১৫ জন।মৃত্যুর সংখ্যা ৫৯ জন।অন্যান্য রাজ্যগুলোর মধ্যে এ পর্যন্ত মধ্যপ্রদেশে ২ হাজার ৬৬০ জন, রাজস্থানে ২ হাজার ৫৮৪ জন, উত্তরপ্রদেশে ২ হাজার ২০৩ জন আক্রান্ত হয়েছে।এসব রাজ্যে এ পর্যন্ত মারা গেছে যথাক্রমে ১৩৭ জন, ৫৮ জন, ৩৯ জন।এছাড়া নতুন করে ৬০ জনসহ অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত হয়েছে ১,৪৬৩ জন।এদিকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আনতে পেরে ভারতজুড়ে লকডাউনের মেয়াদ ৪ মে থেকে দুই সপ্তাহ বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর