মোঃ সুলায়মান হোসেন সুমন,মুলাদী (বরিশাল) প্রতিনিধিঃ
মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের আলিমাবাদ গ্রামের শামসু খানের পুত্র দেলোয়ার হোসেন করনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।ঘটনার বিবরনে জানা যায় গত রবিবার (২৬ এপ্রিল) ঢাকা হাজারী বাগের ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় হাসপাতাল নেওয়ার পথে তিনি মৃত্যু বরন করেন। অতপর ডাক্তার তার নমুনা রেখে তাকে বিদায় করে দেন এবং গত সোমবার (২৭ এপ্রিল) নিজ বাড়ী মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের আলিমাবাদ তথ্য গোপন করে লাশ এনে মানুষ জন নিয়ে স্বাভাবিক ভাবে দাফন করা হয়।গত ৩০ এপ্রিল ঢাকা থেকে করনো পজেটিভের রিপোর্ট পাওয়া যায় বলে নিশ্চিত করেন বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম। এরই প্রেক্ষিতে আজ শুক্রবার (০১ মে) উপজেলা প্রশাসনের সহযোগিতায় চেয়ারম্যানের শহিদুল ইসলামের উপস্থিতি দেলোয়ার হোসেন খানের বাড়ী সহ ০৮ টি বাড়ী লকডাউন করা হয়। উল্লেখ্য গত মাসে মুলাদী উপজেলার মুলাদী ইউনিয়নের রত্তন নামে একজন করনো ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন, এ নিয়ে মুলাদী উপজেলায় ২ জন করনো রোগী মৃত্যু বরন করেন।
প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল