April 4, 2026, 10:19 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের মারপিট ইউপি সদস্য বাবুল জেল হাজতে

শেখ মোঃ নাজমুল হুদা, রামপাল (বাগেরহাট)সংবাদদাতাঃ

mostbet

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকদের মারপিট ও হুমকি প্রদানের অভিযোগে আটক পেড়িখালী ইউপি’র ১নং ওয়ার্ডের সদস্য মোঃ বাবুল হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে কর্তব্যরত চিকিৎসককে মারপিট ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলাটি করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুকান্ত কুমার পাল। জানা গেছে, মঙ্গলবার রাতে অভিযুক্ত ইউপি সদস্য বাবুল তার এক অত্মীয়কে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এসময় তিনিি কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের সাথে বাকবিতান্ডায় জড়িয়ে পড়ার এক পর্যায়ে তার আত্মীয়াকে সাথে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে কিল ঘুষি শুরু করেন। তাৎক্ষনিকভাবে রামপাল থানার ওসিকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ অভিযান চালিয়ে বাবুলকে আটক করে। ওই সময়ে তার সাথে তাকা এক আত্মীয়া পারিয়ে যায়। এঘটনায় কর্তব্যরত চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বাবুলে বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি নিশ্চিত করেন।।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকদের মারধর ও
বের করে দেওয়ার অভিযোগ আনসার কমান্ডারের বিরুদ্ধে
শেখ মোঃ নাজমুল হুদা, রামপাল (বাগেরহাট)সংবাদদাতাঃ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্লকের কাজে নিয়োজিত শ্রমিকদের মারধর ও জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে আনসার কমান্ডার মোঃ লিয়াকত হোসেনের বিরুদ্ধে। শ্রমিক ও ঠিকাদারদের কাছ থেকে উৎকোচ গ্রহনেরও অভিযোগ রয়েছে এই আনসার কমান্ডারের বিরুদ্ধে।
মুঠোফোনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে জানতে চাইলে আনসার কমান্ডার লিয়াকত হোসেন নিজেকে নির্দোষ বলে  দ্রুত ফোনটি কেটে দিন।
এসব বিষয় ক্ষতিয়ে দেখে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম।
মারধরের শিকার ইব্রাহীম মোড়ল, তরিকুল ইসলাম, মাসুদ সরদার, বাবুল শেখসহ কয়েক জন জানান, “এন ইসলাম” কনস্ট্রাকশনের অধীনে করোনার আগে থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে  ব্লকের কাজ করে আসছিলাম। এর মধ্যে সপ্তাহ খানেক আগে আমাদের অনেক শ্রমিকদের মারধর করে বিদ্যুৎকেন্দ্র থেকে বের করে দেয়। তাকে টাকা না দিলে কোনভাবে কাজ করতে পারবেন না। কোন এমপি মন্ত্রীও আমার কিছু করতে পারবে না বলে হুমকী দেয় আনসর কমান্ডার লিয়াকত হোসেন। এছাড়া আমাদের জিম্মি করে একটি ছাগল ও কয়েকবার টাকাও নিয়েছে আনসার কমান্ডার লিয়াকত। এর পরেও নিয়মিত তাকে উৎকোচ না দেওয়ায় সে আমাদের শ্রমিকদের মারধর করে বের করে দেয়।
“এন ইসলাম” কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বøক উঠানো একটি কাজ সাফ কন্টাকে নিয়ে আমি কাজ করাচ্ছিলাম। ৮৫ জন শ্রমিক আমার কাজ করত বিদ্যুৎ কেন্দ্রে। কিন্তু কিছুদিন পর থেকে আমার শ্রমিক, ম্যানেজার ও সুপার ভাইজারকে বিভিন্নভাবে উৎকোচ পাওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে আমার ম্যানেজারের কাছ থেকে ছাগল নেওয়াসহ কয়েকবার নগদ অর্থ নিয়েছেন উৎকোচ হিসেবে। শেষ পর্যন্ত আমার শ্রমিক, ম্যানেজার ও সুপার ভাইজারকে মারধর করে বের করে দিয়েছে। এছাড়াও স্থানীয় কিছু লেবার সরদারের সাথে লিয়াজু করে নিজে সাফ কন্টাকে কাজ করানোর চেষ্টা করছেন আনসার কমান্ডার লিয়াকত। এই অবস্থায় লিয়াকতের জন্য আমি নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে শঙ্কায় রয়েছি। এই বিষয়টি তদন্ত সাপেক্ষে লিয়াকতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন ও শ্রমিকরা যাতে সুষ্ঠভাবে কাজ করতে পারে উর্দ্ধোতন কর্তৃপক্ষের কাছে সেই দাবি করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মোঃ রেজাউল করিম বলেন, আনসার কমান্ডারের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়ে আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে, সত্যতা পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব।
আনসার ও ভিডিপির বাগেরহাট জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি বলেন, আনসার কমান্ডারের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয়টি আমরা খতিয়ে দেখব। সত্যতা পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর