March 24, 2026, 9:19 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র গতকাল ৩০ এপ্রিল ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার জানায়, এ অর্থ ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।সূত্র জানায়, এর মধ্যে রংপুর বিভাগে ৭০৩টি, রাজশাহী বিভাগে ৭০৪টি, খুলনা বিভাগে ১ হাজার ১১টি, বরিশাল বিভাগে ৪০২টি, ময়মনসিংহ বিভাগে ৩৯৭টি, ঢাকা বিভাগে ১ হাজার ৭৮০টি, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৪৮১টি এবং সিলেট বিভাগে ৪৮১টি মাদরাসা রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর