April 4, 2026, 9:54 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

রাজারহাটে সরকারি নির্দেশ না মানায়,ব্যবসায়ীর জরিমানা

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet
কুড়িগ্রামের রাজারহাটে করোনা ভাইরাস ইস্যুতে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন। বৃহস্পতিবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা৬টা পর্যন্ত অভিযান চালিয়ে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারী নির্দেশাবলী ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে রাজারহাট, সিঙ্গারডাবরী ও নাজিমখান  বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে
১০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১০,৫০০  টাকা জরিমানা করা হয়। এছাড়া রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্হিতিশীল  রাখতে বাজার মনিটর করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম  অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
বাজারে বিভিন্ন দোকানে এই মনিটরিং কার্যক্রম পরিচালিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ যোবায়ের হোসেন বলেন, আমরা সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের এবং ভোক্তাদের সচেতন করছি। আপনারা এমন কিছু করবেন না যার কারণে পরবর্তীতে আপনাদের বিড়ম্বনায় পড়তে হয়। নির্বাহী অফিসার করোনা ভাইরাসের কারণে জনসাধারণকে আতঙ্কিত না হয়ে জনসমাগম এড়িয়ে চলা,সব সময় হাত পরিষ্কার পরিছন্ন রাখা ,গুজব না ছড়ানো ও গুজবে কান না দেওয়া, নিজে সচেতন থাকা এবং অন্যকে সচেতন থাকার জন্য উদ্বুদ্ধ করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর