April 9, 2026, 9:30 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আরেকটি রেকর্ড মেসির

আরেকটি রেকর্ড মেসির

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অসাধারণ জয়ের ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। জার্ড মুলারকে পেছনে ফেলে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক ক্লাবের হয়ে লিগে সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

লা লিগায় রোববার রাতে সোসিয়েদাদের মাঠে দলের ৪-২ ব্যবধানের জয়ে শেষ গোলটি করে এই কীর্তি গড়েন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।

গত সপ্তাহে লেভান্তের বিপক্ষে বার্সেলোনার হয়ে ৪০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করার দিনে মুলারের রেকর্ডে ভাগ বসান মেসি। আর সোসিয়েদাদের জালে ৩৬৬তম গোল করে জার্মানির সাবেক স্ট্রাইকারকে ছাড়িয়ে গেলেন ৩০ বছর বয়সী আর্জেন্টিনা অধিনায়ক।

বুন্ডেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ৩৬৫ টি গোল করেছিলেন মুলার। ১৯৬৪ থেকে ১৯৭৯ সালের মধ্যে রেকর্ডটি গড়তে ৪২৭টি ম্যাচ খেলেছিলেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর