April 13, 2026, 1:21 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

তুষারের অনন্য কীর্তি ১০ হাজার ছুঁয়ে

তুষারের অনন্য কীর্তি ১০ হাজার ছুঁয়ে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্ষণ গণনা চলছিল বিসিএলের আগের রাউন্ড থেকেই। সেই ম্যাচে থমকে গিয়েছিলেন খুব কাছে গিয়েও। এবার ফুরাল অপেক্ষা। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তুষার ইমরান।

বিসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে বিকেএসপিতে দক্ষিণাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে সোমবার অনন্য এই উচ্চতায় পৌঁছেছেন তুষার।

এবারের বিসিএল তুষার শুরু করেছিলেন ১০ হাজার থেকে ১৪০ রান দূরে থেকে। আগের রাউন্ডে পূর্বাঞ্চলের বিপক্ষে একমাত্র ইনিংসে আউট হন ১০৫ রানে।

সোমবার বিকেএসপিতে ম্যাচ শুরু হতে দেরি হয় অনেক। কুয়াশার কারণে খেলা শুরুই হয় দুপুর পৌনে তিনটায়। দক্ষিণাঞ্চল ২২ রানেই ২ উইকেট হারালে উইকেটে নামেন তুষার।

তার শুরুটা ছিল একটু ধীরে। পরে বাড়ান গতি। আসতে থাকে বাউন্ডারি। ২৬ থেকে টানা তিন বাউন্ডারিতে ছাড়িয়ে যান ১০ হাজার। মাইলফলক ছোঁয়া বাউন্ডারি এসেছে তানবীর হায়দারের বলে।

বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রানও নেই আর কারও। অনেকটা পিছিয়ে থেকে তালিকার দুইয়ে অলক কাপালি।

প্রথম শ্রেণিতে তুষারের একটি ১৫৪তম ম্যাচ, সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। তার ২৫ সেঞ্চুরিও বাংলাদেশের রেকর্ড।

Share Button

     এ জাতীয় আরো খবর