April 8, 2026, 8:13 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ভিডিও কলে প্রেমিকা ; আত্মহত্যা কলেজছাত্রের

ইয়ানূর রহমান :

mostbet

প্রতিকি ছবি

মণিরামপুরে প্রেমিকার ওপর অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কলেজছাত্র। সোমবার মধ্যরাতে উপজেলার মশ্মিমনগরের রামপুরে ঘটনাটি ঘটে।বোরহান উদ্দিন (১৭) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুজ্জামানের ছেলে।সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।স্বজনরা জানান, মশ্মিমনগর গ্রামের এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বোরহানের। বিষয়টি দুই পরিবারের সবাই জানতো। কয়েকদিন হলো তাদের সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে সোমবার রাত ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে বোরহান তার প্রেমিকাকে মোবাইলে ভিডিও কল দেয়। মেয়েটি তার সঙ্গে কথা বলতে না চাওয়ায় মোবাইল ফোন ঘরের জানালায় রেখে গলায় গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করার দৃশ্য প্রেমিকাকে দেখানোর চেষ্টা করে সে।মেয়েটি দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে বোরহানের মাকে ফোনে বিষয়টি জানায়।বোরহানের মা ওই সময় পাশের গ্রামে মেয়ের বাড়িতে ছিলেন। তিনি খবর পেয়ে বিষয়টি পরিবারের লোকজনকে জানান। ততক্ষণে মৃত্যু হয় বোরহানের।রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফতেউর বলেন, মশ্মিমনগর এলাকার একটি মেয়ের সঙ্গে বোরহানের সম্পর্ক ছিল। সম্পর্কের অবনতি হওয়ায় সে আত্মহত্যা করেছে বলে জেনেছি। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর