মৌলভীবাজার প্রাণী সম্পদ বিভাগের মতবিনিময়
মশাহিদ আহমদ, মৌলভীবাজার:
প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রাণী সম্পদ বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ ১৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ.বি.এম সাইফুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ডেইরী এসোসিয়েশনের সভাপতি মোঃ জহির ফারুক, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হিদায়তুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিন, বড়লেখা উপজেলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুল আলম ও কমলগঞ্জ উপজেলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হাই। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাংবাদিক আকমল হোসেন নিপু, সালেহ এলাহী কুটি, হাসানাত কামাল প্রমুখ। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারী র্যালী আলোচনা সভাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। এতে সবার সর্বাতক সহযোগিতা কামনা করা হয়েছে।