March 24, 2026, 12:04 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মহামারী মরন ব্যাধী করোনা মোকাবেলায় মোদির প্রশংসায় শোয়েব আখতার

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

করোনা মোকাবেলায় নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার।হ্যালোঅ্যাপের লাইভ চ্যাট শোতে ভারতের প্রধানমন্ত্রীর স্তুতি গেয়েছেন তিনি।পাশাপাশি ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ফের সরব হয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে একাট্টা হয়েছে ভারত।দেশব্যাপী ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে মোদির সরকার।প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটিরা।তাতেই মূলত বিশ্বের অন্যতম জনবহুল দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে।যেভাবে ছড়ানোর কথা, সেভাবে ছড়ায়নি।উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় মোদির নেতৃত্বে ভারত যেভাবে কাজ করেছে, সেটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন শোয়েব। দেশটির করোনার প্রভাব আটকে রাখার ক্ষেত্রে ভারতীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত সিদ্ধান্তকে সমর্থন করেছেন তিনি।৪৪ বছর বয়সী পাকিস্তানি কিংবদন্তি বলেন, মোদির বড় সিদ্ধান্ত লকডাউন কার্যকর। এ দুঃসময়ে যেটি খুবই গুরুত্বপূর্ণ ছিল।করোনার প্রকোপে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে দুস্থদের সাহায্যার্থে ভারত-পাকিস্তান প্রদর্শনী ম্যাচ আয়োজন নিয়ে আগেই সরব হয়েছিলেন শোয়েব।ফের একই দাবি তুললেন তিনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাফ জবাব, ভারত সরকার অনুমতি না দিলে তাদের পক্ষে এ ব্যাপারে এগোনো সম্ভব নয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর