এ,এস,এম জুলফিকুর রহমান,সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষবাড়ী পৌর সভার মেয়র রুকুনুজ্জামান রুকন নিজ উদ্যোগে পৌর সভার অফিসের টেবিলে ইতিমদের জন্য দান তহবিল খুলে জমানোকৃত ১১ হাজার ৬ শত ৭৩ টাকা এই রমজান মাসে ইতিম ছেলেদের হাতে তুলে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন।জানা যায়, সরিষবাড়ী পৌর সভার মেয়র রুকুনুজ্জামান রুকন প্রায় ২/৩ মাস আগে তার নিজ উদ্যোগে পৌর সভার অফিসে তার টেবিলে ইতিম ছেলেমেয়েদের সহযোগিতা করার জন্য একটি মাটির ব্যাংক রেখে দেন। গতকাল রবিবার দুপুর ১২ টায় সংরক্ষিত মাটির ব্যাংকটি ভেঙ্গে ফেললে দেখা যায়, ব্যাংকে ১১ হাজার ৬ শত ৭৩ টাকা জমা হয়েছে। মেয়র মহোদয় আরো জানান, তার ঢাকা নিজস্ব ব্যবসালয়ে ৫টি এবং নিজ বাসায় ১টিসহ মোট ৬টি মাটির ব্যাংক ইতিমদের জন্য স্থাপন করেছেন। তার ধারণা সব গুলি মাটির ব্যাংক ভাঙ্গলে হয়তো ৬০/৭০ হাজার টাকা হবে। তবে সে ব্যাংক গুলি লক ডাউনের কারণে আনা সম্ভব হয়নি। তিনি বলেন, আমাদের বাংলাদেশের ৩৫৮ টি পৌর সভার মেয়র মহোদয়গন যদি আমার মত এই পথটা অবলম্বন করতো তাহলে এদেশের ইতিম ছেলে মেয়েদের কিছুটা হলেও উপকার হতো বলে আমার বিশ্বাস। এরপর তিনি সরিষাবাড়ী শিশু সদন ইতিম খানার , সভাপতি ও একজন ইতিম শিশুর হাতে ১১ হাজার ৬ শত ৭৩ টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর সভার সদস্যগনসহ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ এপ্রিল ২০২০/ইকবাল