April 13, 2026, 6:42 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চৌদ্দগ্রামে ৮’শ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে যুবলীগ নেতা হেলাল মজুমদার

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির নির্দেশে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা ও ডুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন মজুমদার ব্যক্তিগত অর্থায়নে মুন্সিরহাট ইউনিয়নের ৮০০ গরীব এবং অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ইউনিয়নের বাংপাই গ্রামে নিজ বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুবলীগ নেতা হেলাল উদ্দিন মজুমদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন আ’লীগ নেতা সুব্রত মজুমদার টোটন, আবু তাহের মজুমদার, মুন্সিরহাট ইউনিয়নের সাবেক মেম্বার রফিকুল ইসলাম, বর্তমান মেম্বার সাহাব উদ্দিন মজুমদার রানা, আ’লীগ নেতা আলী আশ্রাফ, সোলাইমান সেলিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস মজুমদার, যুবলীগ নেতা মাসুদ আলম মন্ডিত, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নেতা হেলাল উদ্দিন মজুমদার বলেন, ‘বিগত দিনের ধারাবাহিকতায় এবারও ৮০০ গরীব-অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও চৌদ্দগ্রামের গণমানুষের নেতা সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি নির্দেশনায় ইউনিয়নের সকলের সহযোগিতা নিয়ে অসহায়দের জন্য নিজের সাধ্যানুযায়ী কাজ করে যাব’। মরণঘাতক মহামারি করোনা ভাইরাসের কারণে দেশে চলমান সংকটকালীন সময়ে সমাজের বিত্তবানদেরকে গরীব ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান তিনি।
উদ্বোধন শেষে মুন্সিরহাট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের যুবলীগ নেতা-কর্মীরা খাদ্য সামগ্রী গরীব ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে হস্তান্তর করেন। প্রত্যেক অসহায় পরিবারকে চাল, আলু, বুট, তেল, পেঁয়াজ, খেজুর, লবনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়। যুবলীগ নেতা হেলাল উদ্দিন মজুমদারের অর্থায়নে দেয়া খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ডুবাইতে অবস্থানকালীন যুবলীগ নেতা হেলাল উদ্দিন মজুমদার চৌদ্দগ্রামের কোন ব্যক্তিকে কাছে পেলে যথেষ্ট আন্তরিকতা দেখান এবং রাজনৈতিক ও সামাজিক খোঁজ খবর নেন। এছাড়াও কারো সহযোগিতা প্রয়োজন হলে সাধ্যমত সহযোগিতা করেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর