আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের ১’শ দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সামিউল ইসলাম। এ সময় ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও ইউনিয়নের ট্যাগ অফিসার খোকন রানা, ইউপি সচিব খাইরুজ্জামান সরকার, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, বিভিন্ন ওয়ার্ডের সদস্যদের মধ্যে আব্দুস সাত্তার সরকার, রঞ্জু মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ১’শ টি দুঃস্থ পরিবারের মাঝে ১টি করে মিষ্টি কুমড়া, চাল ১০ কেজি, আলু ১ কেজি, বেগুন ১ কেজি, টমেটো ৫’শ গ্রাম করে বিতরণ করা হয়। এছাড়া, শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। শিশু খাদ্যের মধ্যে ছিল চিনি, দুধ, সুজি ও বাদাম।
সুন্দরগঞ্জে পর্ণভিডিও প্রদর্শনের অভিযোগে দন্ডিত-৩
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে পর্ণভিডিও ধারণ, প্রদর্শণ ও সরবরাহের অভিযোগে সুজা মিয়া (২২) ও আশরাফুল ইসলাম (৩০) নামে ২ যুবকের সাড়ে ৫ হাজার টাকা করে ১১ হাজার টাকা জরিমানা ও জামাল ইসলাম (১৯) নামে অপর যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা যায, শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী লুতফুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৃথক পৃথকভাবে এ আদেশ প্রদান করেন। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ পৌরবাজার সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পর্ণ ভিডিও ধারণ প্রদর্শণ ও সরবরাকালে সুজা মিয়া ও আশরাফুল ইসলামকে আটক করেন ভ্রাম্যমান আদালত। সুজা মিয়া উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মৃত নবীর উদ্দিনের পুত্র ও আশরাফুল ইসলাম একই গ্রামের শামসুল হকের পুত্র। এরআগে একই ইউনিয়নের জরমনদী গ্রামের পিনুর মোড় (দহবন্দ ইউপি কমপ্লেক্স ভবন সংলগ্ন) নামক স্থানে নিজের দোকান থেকে একই অভিযোগে জামাল ইসলামকে আটক অতঃপর তার বিরুদ্ধে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। জামাল হোসেন জরমনদী গ্রামের গোলাম মোস্তফার পুত্র বলে জানা গেছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ এপ্রিল ২০২০/ইকবাল