April 9, 2026, 3:25 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রামে গরীব কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবল হক মুজিব এমপির নির্দেশে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে গরীব কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার ইউনিয়নের মেষতলা মৌজায় কৃষক শফিকুর রহমানের ৫০ শতক জমির ধান কেটে দেয় তারা। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ রানার নেতৃত্বে ধান কাটার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, মুন্সিরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোমান হোসেন, ছাত্রলীগ নেতা মাঈন উদ্দিন, মীর শাহিন সোহেল, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান হৃদয় ও সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ আরও অনেকে। ধান কেটে দেয়ায় গরীব কৃষকরা ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, করোনা মহামারীর সময় শ্রমিক সঙ্কট নিরসনে ছাত্রলীগের উদ্যোগে পর্যায়ক্রমে গরীব কৃষকের ধান কেটে দেয়া কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর