March 24, 2026, 7:45 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

তেঘরিয়াবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান লাট মিয়া

শাহিন আহম্মেদ,কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ এবং বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধ সবাইকে ঘরে থাকার পরামর্শ, বেশি বেশি অাল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করার জন্য অাহবান জানিয়েছেন তেঘরিয়া ইউনিয়নের  চেয়ারম্যান  লাট মিয়া।
লাট মিয়া  বলেন,আমরা একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এই পরিস্থিতি থেকে রেহাই পেতে গেলে আমাদের বাড়ির ভিতরেই থাকতে হবে। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন পুরো পৃথিবী যেন এই করোনা নামক ভাইরাসের হাত থেকে রক্ষা পায়।এই সময়টা একে অপরের পাশে থাকার সময়। পবিত্র মাহে রমজান সংযম ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। উপজেলা চেয়ারম্যানের  দিকনির্দেশনায় আমরা তেঘরিয়া ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের পাশে দাড়িয়েছি, সমাজের বিত্তবানরা অাসুন এই সংযমের মাসে মানুষের পাশে দাড়িয়ে তাদের দুঃখ কষ্ট কিছুটা লাঘব করি।রমজানের উসিলায় মহামারী করোনা থেকে অাল্লাহ যাতে অামাদের সবাইকে ক্ষমা করে দেয় ।পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন।এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।
তিনি আরও  বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে।অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।তিনি বলেন, আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানাই।আমি মাহে রমজানে উপলক্ষ্য তেঘরিয়া ইউনিয়নসহ সমগ্র বাংলাদেশের  সকল মানুষের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি।সেই সাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর