April 13, 2026, 2:31 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কুলাউড়ায় চিকিৎসকের ভুল চিকিৎসায় দায় স্বীকার

কুলাউড়ায় চিকিৎসকের ভুল চিকিৎসায় দায় স্বীকার
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

mostbet


কুলাউড়ায় চিকিৎসকের ভুল চিকিৎসায় দায় স্বীকার করেছেন ডাঃ আই ই রেমা। জানা যায়, উপজেলার বরমচাল ইউনিয়নের দক্ষিণ রাউৎগাও (উজানপাড়া) গ্রামের বাসিন্দা আরব আমিরাত প্রবাসী সুজন মিয়ার স্ত্রী পান্না বেগম অন্তঃস্বত্তা অবস্থায় হাসপাতালে ভর্তি হোন গত ১৩ জানুয়ারী শনিবার। ওইদিন রাত ৮টার দিকে অপারেশনের জন্য তাঁকে থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
ক্লিনিকের ডাক্তার আর এ রেমা এই ডেলীভারি অপারেশনের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নবজাতক শিশুটিকে তার নানী শেলী বেগমের কাছে হস্তান্তর করলে তিনি দেখতে পান নাতির হাত ভাঙ্গা। তাৎক্ষনিক তিনি ওই ডাক্তারকে বিষয়টি জানালে ডাক্তাররা নবজাতকের হাতে সাথে সাথে ব্যান্ডেজ করে দেন। খবরটি জানার পর গত ১৪ জানুয়ারী রোববার সকালে শিশুটির আত্মীয় স্বজনরা ক্লিনিকে এসে জবাবদিহী চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে কাউকে না জানানোর শর্তে নবজাতকের চিকিৎসার দায়িত্ব নেন। পরে নবজাতক শিশু, তার মা ও নানীকে ডাক্তার রেমা নিজেই একটি এ্যম্বুলেন্সে করে সিলেটে নিয়ে যান। শিশুটির নানী শেলী বেগমের সাথে রোববার দুপুর সোয়া ২টার দিকে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে অপারেশন করেন ডাক্তার রেমা স্যারে। ডেলীভারির সময় বাচ্চার হাত ভাঙ্গছে।
তিনি আরও বলেন, রেমা স্যারে আমরারে (শিশু, মা ও নানী) তান (উনার) গাড়ি দিয়া সিলেট পাঠাইছোইন। কোন হাসপাতালে পাঠাইছোইন আমরা জানি না। উনারা জানেন। এখনো আমরা রাস্তায়। এবিষয়ে অভিযুক্ত ওই ডাক্তার আই ই রেমার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, নরমাল ডেলীভারি হইছে। এসময় হাতে টান লাগিয়া হাতে ফ্রেকচার হইছে, হাড্ডি ফাটছে। তিনি বলেন, ভুল আমাদের হয়ে গেছে। এজন্য আমরা নিজেরাই চিকিৎসার দায়িত্ব নিয়েছি। আমি শিশুকে নিয়ে সিলেটের ক্রোমা হাসপাতালে আছি। ডাক্তার এসে সিদ্ধান্ত নিবেন। এবিষয়ে কুলাউড়া উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাকির হোসেন বলেন, আমি বিষয়টি জানি না। তবে শিশুটির স্বজনরা কেউ যদি অভিযোগ করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবো।

Share Button

     এ জাতীয় আরো খবর