March 24, 2026, 10:42 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভোলা ০৩ আসনের এমপির উদ্যেগে লালমোহনে ১৫০টি মসজিদে কোরআন খতম ও দোয়া

রাকিব হোসেন,ভোলা জেলা বুর‍্যো প্রধানঃ

লালমোহনে ভয়ংকর করোনা ভাইরাস রোধে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের উদ্যোগে কোরান খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লালমোহন উপজেলায় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ১৫০টি মসজিদে কোরান খতম ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। ২২ এপ্রিল বুধবার বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে লালমোহনে ১৫০টি মসজিদে কোরান খতম ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। মরণব্যাধী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। যে রোগে আক্রান্ত হয়েছে বাংলাদেশসহ সারা বিশ্ব। তাই এমপি শাওনের উদ্যােগে লালমোহনে এই আয়োজনের মধ্য দিয়ে আল্লাহর কাছে হেফাজত চেয়ে বাংলাদেশসহ বিশ্ব শান্তি চাওয়া হয়েছে। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের ২১টি মন্দিরে প্রার্থনা করা হয়। বিশ্বব্যাপী এ মহামারী করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীকে রক্ষা করতে বিশেষ দোয়া করা হয় মহান রাব্বুল আলামিন যেন বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষকে হেফাজত ও দয়া করেন। এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, একমাত্র আল্লাহপাক করোনা ত্রাস থেকে আমাদের হেফাজত করতে পারেন। এজন্য আমরা আল্লাহর করুনা ভিক্ষা চাই। আমার নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর