March 24, 2026, 10:35 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভোলা ৩ আসনে অসহায় মানুষের ইফতার সামগ্রির ব্যবস্থা করলেন এমপি শাওন

রুজিনা বেগম ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলা লালমোহনে করোনা পরিস্থিতিতে মানুষ এখন দিনদিন অসহায় হয়ে পরেছে। তেমনিই ভোলা ০৩ আসনের এমপি আলহাজ্ব নুরনবী চৌধুরী শাওন তার নিজ এলাকার কর্মহীন মানুষের রোজার সময় ইফতারে যাতে কষ্ট না হয় সে দিক বিবেচনায় নিজ অর্থে ইফতার সামগ্রিক বিতরনের ব্যবস্থা করেছেন । এ লক্ষ্যে ইফতার সামগ্রিক বিতরনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে নিজের ফেসবুক আইডিতে তিনি একটি পোষ্ট দেন যা নিম্মে তুলে ধরা হলো.. আসছে রমজান মাস। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা ভোর রাত থেকে শুরু করে সুর্যাস্তের পূর্ব পর্যন্ত না খেয়ে রোজা পালন করে থাকি। লকডাউনে থাকা কর্মহীন দু:স্থ মানুষগুলো সারাদিন রোজা রেখে যেন তৃপ্তির সহিত ইফতার করতে পারে সেই লক্ষেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি নিজ উদ্যোগে ছোলা, চিনি, চিড়াসহ যাবতীয় খাবার সংগ্রহ করে রেখেছি। আমার সকল উন্নয়ন ও পরিশ্রম কোন কাজে আসবে না যদি আমি এ সকল অসহায় মানুষগুলোর দিকে লক্ষ্য না রাখি। গভীর রাতে গিয়ে অসহায় মানুষের বাসায় খাবার ও নগদ টাকা পৌঁছে দিয়েছি। এসব আমি কাউকে বুঝতে দেই না। নিজেকে মিডিয়ার বড় কিছু প্রকাশ করতে হবে এ ধরনের মানসিকতা আমার নেই। আমার নেত্রী, আমার অহংকার জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নীরবে নিভৃতে সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর