ঠাকুরগাও প্রতিনিধিঃ
করোনাভাইরাস সংক্রান্ত রিপোর্টিংয়ে নিযুক্ত সাংবাদিকদের জন্য ১০ লক্ষ টাকার বিমার ঘোষণা করল হরিয়ানা সরকার । বৃহস্পতিবার একথা নিজেই জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ।দেশজুড়ে লকডাউন চলাকালীন ও বিভিন্ন জরুরি পরিষেবার কর্মীদের মতোই কাজ করছেন সাংবাদিকরা । বেশিরভাগ সংবাদমাধ্যমে ওয়ার্কফ্রম হোমের ব্যবস্থা করা হলেও রিপোর্টিং এবং টেকনিক্যাল কাজের জন্য বেরতে হচ্ছে সাংবাদিকদের । সুরক্ষামূলক পোশাক ব্যবহার করা হলেও বিভিন্ন স্থানে ঘোরার ফলে সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে । অন্যদিকে এই সঙ্কটজনক পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে খবর পৌঁছে দেওয়া জরুরি । তাছাড়া সংবাদমাধ্যমের দ্বারা সচেতনতা বৃদ্ধিও সম্ভব । এ কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার ।করোনাভাইরাস পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে বহু সাংবাদিক কোভিড-১৯ পজিটিভ হয়েছেন । কেবলমাত্র মহারাষ্ট্রেই প্রায় ৫০ জন সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । চেন্নাইতে আক্রান্ত প্রায় ২০ জনেরও বেশি সাংবাদিক ।
প্রাইভেট ডিটেকটিভ/২৩ এপ্রিল ২০২০/ইকবাল