April 14, 2026, 4:50 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কুয়াকাটায় শতাধিক মানুষের মাঝে ছাত্রলীগের বিনামুল্যে সবজ্বির বিতরণ

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

কুয়াকাটা পৌর ছাত্রলীগের উদ্যোগে শতাধিক নিন্ম আয়ের মানুষের মানুষের বিনামুল্যে সবজ্বি বিতরণ করা হয়েছে। ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মজিবর রহমানের উপস্থিতিতে রাখাইন মহিলা মার্কেট মাঠে এ সবজ্বি বিতরণ কার্যক্রম শুরু করা হয়। করোনা ভাইরাসের সংক্রমনে কর্মহীন নিন্ম আয়ের মানুষের পাশে এগিয়ে আসায় উপকৃত হচ্ছেন বলে জানান বিনামুল্যে সবজ্বি নিতে আসা সাধারন মানুষ। ছাত্রলীগের এমন সামাজিক কার্যক্রমের দেখা দেখি বিত্তশালীরাও এগিয়ে আসবে বলে ছাত্রলীগের নেতাকর্মিরা জানান। এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগ নেতা অরিফ বিল্লাহ, আবু বক্কর আবির, মোঃ খাইরুল ইসলাম সংগ্রাম,সোহেল রানা,আল আমিন ইসলাম জুয়েল,সোহাগ দফাদার,খোকন খলিফা ও মিরাজুল ইসলাম বাবু সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ। কুয়াকাটা পৌর ছাত্রলীগের সভাপতি মজিবর রহমান বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নিদের্শনায় সবজ্বি বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। এর আগে ছাত্রলীগ বিনা পারিশ্রমিকে কৃষকের পাঁকা ধান কেটে বাড়ি তুলে দিয়েছেন। আরো বলেন, দেশে যতদিন করোনা ভাইরাসের এই প্রার্দুভাব থাকবে ততদিন ছাত্রলীগের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর