April 9, 2026, 12:06 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বাগেরহাটের শরণখোলায় গরিবের চাল চুরি,লাইসেন্স খোয়ালো ডিলার তরিকুল ইসলাম তারেক

শেখ মোঃ নাজমুল হুদা,রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ

mostbet

চাল চুরি করে কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার তরিকুল ইসলাম তারেকের (ইনসেটে) লাইসেন্স বাতিল। ছবিঃ শেখ মোঃ নাজমুল হুদা

বাগেরহাটের শরণখোলায় সরকার খোলাবাজারে ১০ টাকা কেজির চাল চুরি করে কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার তরিকুল ইসলাম তারেকের লাইসেন্স বাতিল করা হয়েছে।গতকাল ২১ এপ্রিল ২০২০ ইং তারিখ মঙ্গলবার তার লাইসেন্স বাতিল করা হয়েছে শরণখোলা উপজেলা খাদ্য বিভাগ নিশ্চিত করেছে।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আকতার জানান, গত ৩ এপ্রিল রাতে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন তাফালবাড়ী বাজারের একটি গোডাউন থেকে ১০ টাকা কেজি দরের ১৮ বস্তা চাল উদ্ধার করেন।এসময় গোডাউন মালিক রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।পরে শরণখোলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ৪ এপ্রিল ডিলার তারিকুল ইসলাম তারেকসহ আটক রফিকুল ইসলামের নামে শরণখোলা থানায় মামলা করেন। জব্দকৃত ওই চাল ডিলার তারেকের বলে প্রমাণিত হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার তার লাইসেন্স বাতিল করা হয়েছে।পুনরায় ডিলার নিয়োগ না দেয়া পর্যন্ত পার্শ্ববর্তী ডিলার অতিরিক্ত দায়িত্ব পালন করবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আকতার জানান।

প্রাইভেট ডিটেকটিভ/২২ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর