April 9, 2026, 12:10 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের এক ইউপি মেম্বারকে লাখ টাকা জরিমানা

আফিজ ইকবাল,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

mostbet

টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের কাছে সাতটি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পাওয়া গেছে।এর দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল ২১ এপ্রিল ২০২০ ইং তারিখ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জরিমানা করেন।এসময় ইউপি সদস্যর কাছ থেকে ৭টি কার্ড উদ্ধার করা হয়।কার্ডধারী সবাই মৃত্যুবরণ করেছেন।টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সিলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছানোয়ার মৃত সাতজন ব্যক্তির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলনের চেষ্টা করছিল।এমন খবর পেয়ে আমরা তাকে আটক করি।এ কার্ডগুলোর মালিক সবাই মারা গেছেন।তিনি বলেন, নিয়ম অনুযায়ী কার্ডগুলো আমাদের কাছে জমা না দিয়ে ছানোয়ার নামে-বেনামে চাল উত্তোলন করে আত্মসাৎ করে আসছিল।এদিন এক লাখ টাকা জরিমানা করেছি তাকে।একইসঙ্গে তার মেম্বারশিপ বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২২ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর