সাখাওয়াত হোসেন,মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের কর্মহীন, অসহায়, সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষদের পড়তে হচ্ছে মহাবিপাকে। কারণ গোটা দেশ স্থবির হয়ে পড়ায় তাদের উপার্জনের পথ বলা চলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাদের দুরবস্থার বিষয়টি উপলব্ধি করে নিজের জীবন বাজি রেখে অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র-২ আমিনুর ইসলাম। শুরু থেকেই নিয়েছে নানা উদ্যোগে। সরকারী সহযোগীতার পাশাপাশি নিজের ব্যক্তিগত উদ্যোগে অত্র ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় প্যানা ও হাত ধৌত করার জন্য বেসিন স্থাপন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন এবং দিনে ও রাতে অসহায় মানুষের মাঝে বিতরন করছে খাদ্য সামগ্রী। আর এর ধারাবাহিকতায় তার ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া গোদারপাড়া, বড়কুমিড়া ও পালশা এলাকায় ৩শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন প্যানেল মেয়র-২ এবং বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক আমিনুর ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সড়ক বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন লেবু, সমাজ সেবক সাব্বির হোসেন, আঃ গনি প্রমূখ। বিতরনকালে তিনি , করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে ঘরে থাকার এবং বার বার হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এবং পাশপাশি সামর্থ্য অনুসারে সমাজের বিত্তবান সম্পদশালী ব্যাক্তিদেরকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল