April 9, 2026, 2:38 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কলাপাড়ায় খাদ্য বান্ধব কর্মসূচির ভূয়া কার্ড বাতিল

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ১২ ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির প্রায় তিন হাজার আট শ’ ২৪টি কার্ড বাতিল করে নতুন কার্ড ইস্যু করা হয়েছে। সরকারের নিয়মনীতি উপেক্ষা করে ২০ হাজার ১৫৩ কার্ডধারী সুবিধাভোগীর মধ্যে প্রায় চার হাজার ভুয়া কার্ড তৈরির মাধ্যমে ডিলারসহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চাল আত্মসাতের সংবাদপত্রে প্রকাশের পরে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে এ সংক্রান্ত কমিটি যাচাই বাছাইয়ের নির্দেশ দিলে এপরিমান কার্ড সংশোধন করা হয়েছে। আরও অধিতকর যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সংশোধিত তালিকা সকল ইউনিয়নের ডিলার এবং ইউনিয়ন পরিষদে টানিয়ে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এরপরেও বর্তমান তালিকায় আরও শতকরা কমপক্ষে ১০ ভাগ নাম রয়েছে যারা স্বচ্ছল, বিত্তশালী, মেম্বার, রাজনৈতিক নেতা-কর্মী। খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, চাকামইয়া ইউনিয়নের ৩৫৭টি, টিয়াখালীর ৮৭৮টি, লালুয়ায় ৬৩৩টি, মিঠাগঞ্জে ৩৭৪টি, নীলগঞ্জে ৩৫২টি, মহিপুরে ৯৬টি, লতাচাপলী ২৪৯টি, ধানখালীতে ১২৯টি, ধুলাসারে ৩১টি, বালিয়াতলী ২৪৬টি, ডালবুগঞ্জ ২৫৯টি এবং চম্পাপুরে ২২০ টি কার্ড সংশোধন করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির এ কার্ডধারীরা বছরের মার্চ, এপ্রিল ও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই পাঁচ মাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল নির্দিষ্ট ডিলারদের কাছ থেকে ক্রয়ের সুবিধা পাচ্ছেন। সরকারি নির্দেশনা রয়েছে গ্রামে বসবাসরত সবচেয়ে হতদরিদ্র পরিবার, ভূমিহীন, কৃষি শ্রমিক, দিনমজুর, উপার্জনে অক্ষম, বিধবা,তালাকপ্রাপ্তা,স্বামী পরিত্যাক্তা,অসচ্ছ¡ল বয়স্ক নারী প্রধান পরিবার এবং যেসব দুঃস্থ পরিবারে শিশু বা প্রতিবন্ধী রয়েছে তারা এ তালিকায় অগ্রাধিকার পাবেন। এছাড়া একই পরিবারের একাধিক ব্যক্তিকে তালিকাভুক্ত করা যাবেনা। ভিজিডি কর্মসূচির সুবিধাপ্রাপ্তদের তালিকায় অন্তভর্‚ক্ত রাখা যাবে না। কিন্তু এসব তালিকায় সরকারি নির্দেশনা না মেনে জনপ্রতিনিধিরা তাদের পছন্দসই ব্যক্তিকে তালিকাভুক্ত করে ফেয়ারপ্রাইস কার্ডভুক্ত করেছেন। প্রভাবশালী, অবস্থাসম্পন্ন পরিবারের একাধিক বক্তির নামও এ তালিকায় রাখা হয়। এমনকি হাজারো ব্যক্তির নাম মিলেছে, যারা নিজেরাই জানেন না তাদের নামে খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় রয়েছে। তিন সহস্রাধিক ভুয়া নামের চাল ডিলাররা খাদ্য গুদাম থেকে উত্তোলন করে বিক্রির অভিযোগ ওঠে। সংবাদপত্রে এনিয়ে খবর প্রকাশ হয়। এর প্রেক্ষিতে তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট কমিটি।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর