-
- অপরাধ, রাজনীতি, সারাদেশে, স্বাস্থ্য
- বকশিগঞ্জ চাল চুরির মামলায় আ.লীগ নেতা গ্রেফতার : দল থেকে বহিষ্কার
- আপডেট সময় April, 21, 2020, 7:42 pm
- 223 বার পড়া হয়েছে
সাইফুল ইসলাম, বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় চাল চুরির মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছে।
আজ ২১ এপ্রিল মঙ্গলবার, বকশিগঞ্জ থানা পুলিশ খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আব্দুল মুন্নাফ বাহাদুরকে চাল চুরি করে বিক্রি করার অপরাধে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ২০ এপ্রিল সোমবার র্যাব- ১৪ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার আব্দুল মুন্নাফ বাহাদুরের চুরাপথে বিক্রিত ৭১০ কেজি চাল উদ্বার করে।
যথানিয়মে বকশিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে ডিলার মুন্নাফ ও সহযোগী চাল ব্যবসায়ি পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে।
পলাতক ২ আসামীর মধ্যে আব্দুল মুন্নাফ বাহাদুরকে উপজেলা পরিষদের সম্মূখ থেকে এস.আই মোঃ মোশারফ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গ্রেফতার করেছে।
বকশিগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান আটক মুন্নাফকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দল থেকে বহিষ্কার করেছে বলে দলীয় সূত্রে জানাগেছে।
প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর