শেখ মোঃ নাজমুল হুদা,রামপাল(বাগেরহাট ) প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার রামপালে খেওয়া ঘাটে যাত্রী ছাউনীর দাবি পারাপারের যাত্রীদের। মোংলাসহ এ পারের কয়েকটি ইউনিয়নের জনসাধারণের জেলা শহর বাগেরহাট, বিভাগীয় শহর খুলনা, উপজেলা রামপালে বিভিন্ন অফিসের কাজে, চিকিৎসা সেবা নিতে, স্কুল কলেজগামী শিক্ষার্থীদের, বিভিন্ন পেশার জনসাধারনের যাতায়াতের একমাত্র পারাপার ঘাট এটি। জনগুরুত্বপূর্ণ এ ঘাটটিতে দৈনিক কয়েক শত লোক যাতায়াত করে। পারাপারের মাধ্যম হিসাবে ট্রলার যোগে নদী পারাপারের ব্যবস্থা রয়েছে। পেড়িখালী বাজার থেকে অনেকটা দূরে হওয়ায় যাত্রীদের প্রচন্ড রোদে, বৃষ্টিতে কোন প্রকার যাত্রী ছাউনী না থাকায় নানা প্রকার সমস্যায় পড়তে হচ্ছে। ছোট ছোট বাচ্ছাসহ মহিলা, অসুস্থ, বৃদ্ধ জনসাধারন কষ্ট পাচ্ছে । রামপাল এলজিইডি ইজ্ঞিনিয়ার মোঃ গোলজার হোসেন বলেন ইতোমধ্যে (আনু) ৫ লক্ষ টাকা ব্যয়ে রামপাল পাড়ে একটি যাত্রী ছাউনী নির্মানাধীন। অনুরুপ আরএকটি যাত্রীছাউনী পেড়িখালী পাড়ে করা জোর দাবি যাত্রী সাধারনের। মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু বিষযক মাননীয় উপমন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে অতিদ্রæত যাত্রী ছাউনী স্থাপিত হবে বলে আশাব্যক্ত করেছেন এলাকাবাসী।
প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল