-
- অপরাধ, সারাদেশে, স্বাস্থ্য
- রায়পুরে জাটকা ও মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা
- আপডেট সময় April, 21, 2020, 7:09 pm
- 205 বার পড়া হয়েছে
নজির আহম্মদ,রায়পুর(লক্ষীপুর)প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অসহায় মানুষ গুলো খাদ্য সহায়তা না পাওয়ায় ইলিশ ধরা থামছেই না, এস বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তৎপর হয়ে উঠেছে প্রশাসন। জাটকা ও মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেল জরিমানা করা হয়েছে।
আজ রায়পুরের ইউএনও ও নির্বাহী বিচারক সাবরীন চৌধুরীর নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ, পুলিশ এবং কোস্ট গার্ড,বাংলাদেশ এর সমন্বয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এই সময়ে জাটকা সংরক্ষণ অভিযানে দুই ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা, ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং আনুমানিক ১২০ কেজি জাটকা মাছসহ আটক করা হয় ১১ জন জেলেকে। ভ্রাম্যমাণ আদালতের আওতায় আটককৃত আসামি ১১ জনের মধ্যে যথাযথ প্রমাণ সাপেক্ষে অপ্রাপ্তবয়ষ্ক ০২ জনকে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় ছেড়ে দেয়া হয়, অপর ০৯ জনের মধ্যে মাঝি ও তার সহযোগীসহ ০৩ জনের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এর ৫(১)ধারায় ৩০০০ টাকা করে মোট ৯০০০ টাকা জরিমানা ও ১ (এক)বছর করে সশ্রম কারাদণ্ড এবং ০৬ জনকে ১(এক) বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর