-
- রাজনীতি, সারাদেশে, স্বাস্থ্য
- গোয়াইনঘাটে আওয়ামীলীগ,বিএনপি ও জমিয়তের ত্রাণ সহায়তা অব্যাহত
- আপডেট সময় April, 21, 2020, 7:03 pm
- 180 বার পড়া হয়েছে
আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
করোনাভাইরাস (কভিড-১৯) সাধারণ ছুটিতে পুরো দেশ শুধু নয় গোটা বিশ্ববাসী। কর্মহীন হয়ে পড়ছে প্রায় সব শ্রেণী পেশার মানুষ। আতঙ্ক আর উৎকন্ঠায় দিন কাটছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের।
হতদরিদ্ররা নিয়মিত সরকারি ত্রাণ সহায়তা পাচ্ছে। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলার সামাজিক সংগঠনগুলোও তাদের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, উপজেলার শীর্ষ ৩টি রাজনৈতিক সংগঠনসহ আরো অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোও যথাসাধ্য অসহায়দের পাশে দাঁড়িয়েছে।
১) আওয়ামীলীগ: বাংলাদেশ আওয়ামীলীগ গোয়াইনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে ব্যাপকভাবে ত্রাণ সামগ্রী দিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে। এসময় গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাঃ ইব্রাহিম চেয়ারম্যানসহ দলের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২) বিএনপি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোয়াইনঘাট উপজেলা পক্ষ থেকে বিগত কয়েকদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করে। উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী (সাবেক চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা) সহ দলের শীর্ষ নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
৩) জমিয়ত: এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার পক্ষ থেকে বিগত ১৩ দিনব্যপী উপজেলার নিম্ন ও মধ্যবিত্তদের মাঝে ত্রাণ ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের তত্ত্বাবধানে ও দলের শীর্ষ নেতাকর্মীদের ব্যাবস্থাপনায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, দলের নাম ছাড়াও উপজেলার শীর্ষ এই তিন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা গোপনে ও প্রকাশ্যে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ফারুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাপ মিয়া, আলীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম সারওয়ার সুহেল, জেদ্দা জমিয়তের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা বিলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি ও শামসুল বস্ত্র বিতানের সত্ত্বাধিকারী শামসুল ইসলামসহ এই রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীরা দলের নাম উল্লেখ না করে ব্যাক্তিগতভাবে তারা ত্রাণ সহায়তা বিতরণ করে অসহায়দের পাশে দাঁড়িয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর