April 9, 2026, 9:06 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

মুল্য তালিকা না থাকায় কলাপাড়ায় চার ব্যবসায়ীকে জরিমানা

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

পটুয়াখালীর কলাপাড়ায় মূল্য তালিকা না টাঙানোর দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২০ এপ্রিল (সোমাবার) দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব দোকানীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল।
জানা যায়, মূল্য তালিকা না টাঙানোর দায়ে পৌর শহরের মুদী-মনোহরী ব্যবসায়ী মিলনকে ২ হাজার টাকা, মুদী-মনোহরী ব্যবসায়ী শেখর মিত্রকে ২ হাজার টাকা ও ফল ব্যবসায়ী সবুজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আন্ধারমানিক নদীতে নোঙ্গর করা একটি জাহাজ থেকে বালু খালাসের দায়ে জাহাজের চুকানী (মাঝি) শাহিন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সেনা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।
কলাপাড়া সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, মূল্য তালিকা না টানানো এবং শতাধিক শ্রমিককে একত্রিত করে জাহাজের মাল আনলোড করার দায়ে চার জনকে পনের হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রাইভেট ডিটেকটিভ/২০ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর