এম খায়রুল ইসলাম পলাশ, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাঘর ইউনিয়নের সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৬ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ২০ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা নির্বাহি অফিসার মো:সোহাগ হাওলাদার এ অভিযান পরিচলনা করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়,ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য সনিয়া আক্তারের শশুর সাবেক ইউপি সদস্য হোসেন আলী তালুকদার। তার বাড়িতে ওএমএসের চাল মজুত করে রেখেছেন এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালান উপজেলা নির্বাহি অফিসার মো:সোহাগ হাওলাদার। অভিযানে সাবেক ইউপি সদস্য হোসেন আলী’র বাড়ি থেকে ১০ টাকা কেজি দরের ৩০ কেজির ৬ বস্তা চাল উদ্ধার করা হয়। সে সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন আলী জানায় এ চাল আমি মাহাদী হাসানের কাছ থেকে ক্রয় করেছি। শুক্তাগড় ইউনিয়নের খোলাবাজারে পন্য বিত্রিæয় কর্মসূচির (ওএমএস) ডিলার মাহাদী হাসান খান । তিনি একই ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য শাহজাহান খান’র বড় পুত্র।এ ঘটনায় হোসেন আলী ও ডিলার মাহাদী হাসান কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রাদান করা হয়।
উপজেলা নির্বাহি অফিসার মো:সোহাগ হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসেন আলী’র বাড়ি থেকে ১০ টাকা কেজি দরের ৩০ কেজির ৬ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয় এবং হোসেন আলী ও ডিলার মাহাদী হাসান কে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদন্ড প্রাদান করা হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২০ এপ্রিল ২০২০/ইকবাল