April 13, 2026, 2:30 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

জগন্নাথপুরে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়পত্র জমা

জগন্নাথপুরে উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়পত্র জমা
জগন্নাথপুর প্রতিনিধি

mostbet


প্রথম বারের মতো উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে নারী সদস্যা পদে উপ-নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৩টি আসনে গতকাল সোমবার ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা  করেছেন।
মনোনয়ন পত্র জমাকরেন  জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন নিয়ে ১আসন থেকে প্রতিদ্বন্ধি প্রার্থী পৌরসভার মহিলা কাউন্সিলার মিনা রানী পাল, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্যা শান্তনা ইসলাম,পাটলী,মীরপুর ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নিয়ে ২ আসন থেকে পাটলী ইউনিয়ন পরিষদের সদস্যা ফেরদৌসী বেগম তানিয়া,সদস্যা রোজিনা বেগম,আশারকান্দি,পাইলগাঁও ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নিয়ে ৩ আসন থেকে আশারকান্দি ইউনিয়ন পরিষদের সদস্যা সেলিনা বেগম, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্যা মোছা. রোকসানা বেগম, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্যা সালেহা বেগম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা  ও উপ-নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মো: মুজিবুর রহমান জানান, জগন্নাথপুর উপজেলা সহ জেলার ১১টি উপজেলায় ৩০ জন নারী সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয় গত ৮ জানুয়ারি। নির্বাচনের তফশীল অনুযায়ি মনোনয়ন পত্র দাখিল ১৫ জানুয়ারি, যাছাই বাছাই ১৬ জানুয়ারি, প্রত্যাহার ও প্রতিক বরাদ্ধ ২২জানুয়ারি এবং ২৯জানুয়ারি ভোট গ্রহন অনুষ্টিত হবে।
তিনি আরো জানান,উপজেলার ৩টি আসনে ৩জন নারী সদস্যা নির্বাচিত হবেন।উপ-নির্বাচনে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২৭ জন নারী সদস্যা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা পরিষদে স্থাপিত ১টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর