মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডল পাড়া গ্রামে শহিদুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে ১৯ শে এপ্রিল রোজ রবিবার রাত আনুমানিক ৭:৩০ মি: মৃত্যুবরণ করেন।
সাম্প্রতিক সময়ে তিনি টাঙ্গাইল থেকে এসেছেন। টাঙ্গাইলে তিনি বিদেশ ফেরত একজনের বাসায় কাজ করতেন। টাঙ্গাইল থেকে আসার পর তিনি করোনা উপসর্গ জ্বর, গলাব্যাথা, সর্দি, কাশিতে ভুগছিলেন।
এদিকে কিছুদিন আগে শহিদুর রহমান টাঙ্গাইল থেকে গ্রামের বাড়ি আসার পর স্থানীয় লোকজন বিষয়টি উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে জানান। কিন্তু ওসি মোয়াজ্জেম হোসেন বিষয়টি আমলে নেয় নি। পরে স্থানীয় গ্রামের লোকজন ঐ বাড়িটি লকডাউন করে দেয়।
এদিকে আজ রাতে শহিদুর মারা গেলে বিষয়টি স্থানীয়রা ওসি মোয়াজ্জেম হোসেনকে ফোনে বলতে গেলে ওসি মোয়াজ্জেম হোসেন ভিন্নমত পোষন করেন এবং এক পর্যায়ে বলেন এসব ভূয়া খবর ও এসব গুজব বলেও উড়িয়ে দেন।
আরো পড়ুন- ঘরে না থাকলে বাংলাদেশের অবস্থা যুক্তরাষ্ট্রেরও চেয়েও ভয়ংকর হবে!
পরে বিষয়টি কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমকে জানানো হলে তিনি বলেন, এসব আমাদের কানে আসেনি, আমরা বিষয়টি দেখতেছি এবং লোক পাঠানোর ব্যবস্থা করতেছি। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মহিবুল খান বিপিএম এসএমএস এ বলেন এ বিষয়ে পুলিশ অবগত, লোক পাঠানো হয়েছে ।
দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবেদ আলী সরদার ঘটনার সত্যতা ( মৃত্যু বরনের খবর) নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, উলিপুর উপজেলা দূর্গাপুর ইউনিয়নে গত ১০- ১৫ দিন আগে ঢাকা নারায়নগঞ্জ থেকে ৪ সদস্যের একটি পরিবার এবং নরসিংদী থেকে একজন, গাজীপুর থেকে একজন এবং টাঙ্গাইল ফেরত একজন ব্যক্তি এলাকায় প্রবেশ করে। তারা কোন ধরনের হোমকোয়ান্টেন না মানলে এলাকাবাসী বিপাকে ও আতঙ্গে থাকায় স্থানীয় কিছু ব্যক্তি উলিপুরের ওসি মোয়াজ্জেম হোসেনকে বিষয়টি জানায়। কিন্তুু তিনি তা আমলে নেয়নি। আজ তাদের মধ্যে শহিদুর রহমান নামের একজন করোনা উপসর্গ নিয়ে মারা যায়। এমন মৃত্যুতে ঐ এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
প্রাইভেট ডিটেকটিভ/২০ এপ্রিল ২০২০/ইকবাল