-
- রাজনীতি, সারাদেশে, স্বাস্থ্য
- উপজেলা খাদ্য গুদামে খাদ্যসামগ্রী যথাযথভাবে সংরক্ষিত আছে; চেয়ারম্যান ফারুক আহমেদ
- আপডেট সময় April, 20, 2020, 5:03 pm
- 205 বার পড়া হয়েছে
আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
২০ এপ্রিল সোমবার সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাম্মদ ফারুক আহমেদ।
পরিদর্শন শেষে চেয়ারম্যান ফারুক আহমেদ প্রতিবেদককে জানান যে, পরিদর্শনে দেখা যায় গুদামে রক্ষিত খাদ্য সঠিকভাবে সংরক্ষিত আছে। মূলত খাদ্য গুদামে অনেক সময় বৃষ্টির পানি ও বিভিন্ন পোকামাকড়ে খাদ্য সামগ্রী নষ্ট করে ফলে, তাই পরিদর্শন করে দেখলাম খাদ্য সামগ্রী যথাযথভাবে সংরক্ষিত আছে। এই খাদ্য সামগ্রী বিতরণ করলে কোনো ক্ষতির সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন যে, যথেষ্ট পরিমাণ চাল খাদ্য গুদামে মজুদ আছে কী না, তা জানতে চাইলে উপজেলা খাদ্য অফিসার জানান, গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। আজকে আরো ২০০ মে. টন চাল চট্টগ্রাম থেকে এসে পৌঁছবে।
এই দুর্যোগে খাদ্য সামগ্রী উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে বিতরণ করা হচ্ছে৷ সাধারণ দুর্যোগে যে পরিমাণ চাউল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, তার চেয়ে বহুগুণ বেশী এই করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে চাউল ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এখনো এই বিতরণে কাজ ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকারের ঘোষণানোযায়ী ত্রাণ সহায়তা আরো ব্যাপকভাবে করার জন্য গুদামে খাদ্য সামগ্রী যথেষ্ট থাকার ফলেও আরো ২০০ মে.টন চাউল আনা হচ্ছে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
প্রাইভেট ডিটেকটিভ/২০ এপ্রিল ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর