April 13, 2026, 5:41 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক ও পুলিশের উপর হামলা, যুবলীগ সভাপতি রিয়াজসহ আটক-৪

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ

mostbet

পটুয়াখালীর গলাচিপায় ১৯ এপ্রিল রবিবার রাতে পুলিশ ও সাংবাদিকের উপর হামলা করেছে রতনদী তালতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও যুবলীগের নেতাকর্মিরা । এ সময় দুই সাংবাদিক ও পুলিশসহ ৭জন আহত হয়েছে। হামলাকারী যুবলীগ নেতা রিয়াজসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থাণীয় সুত্রে জানা গেছে, গলাচিপা পৌর এলাকার ৭/৮ জন মিলে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাটাখালী বাজার থেকে ওই ইউনিয়নের শহিদুল মোল্লার ছেলে জাহিদকে তুলে আনার চেষ্টা করে। এসময় ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজ খলিফার তাদেরকে স্থানীয় আওয়ামীলীগ অফিসে আটকে রেখে মারধর করে। খবর পেয়ে রবিবার রাত ৮টার দিকে গলাচিপা থানার এস আই শহিদুল সংগীয় ফোর্স নিয়ে তাদের উদ্ধার করতে যায় এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলে। এতে পুলিশের সাথে ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজ খলিফার সাথে কথা কাটাকাটি হয়। রিয়াজ খলিফা পুলিশকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং এস আই শহিদুল ও তার সাথে থাকা কনস্টেবলকে রিয়াজ দলবল নিয়ে অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান সহ পুলিশের একটি টিম পুলিশ এস আই শহিদুল সংগীয় ফোর্সদের উদ্ধার করতে গেলে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিয়াজ খলিফার নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের পিকিআপ ভ্যান ভাংচুর করে।
এসময় ঘটনাস্থলে উপস্থিত দুই সাংবাদিক মাই টিভির গলাচিপা প্রতিনিধি মোঃ হাসাস এলাহী ও এশিয়ান টিভির প্রতিনিধি সাব্বির আহমেদ ইমন ছবি তুলতে গেলে রিয়াজ খলিফার সন্ত্রাসী বাহিনী সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে ওই দুই সাংবাদিক ও পুলিশসহ সাতজন আহত হয়। পুলিশ ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় রাতেই যুবলীগ নেতা রিয়াজ খলিফা সহ চারজনকে আটক করে পুলিশ ।

প্রাইভেট ডিটেকটিভ/২০ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর