April 13, 2026, 4:05 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বিত্তবানরা এগিয়ে আসলে দেশে কোন খাদ্যের অভাব থাকবে না-নির্মল রঞ্জন গুহ

জুবায়ের শরীফ ঢাকা জেলা প্রতিনিধি :

mostbet

“নিন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার, আপনাদের জন্য তিনি পাঠিয়েছেন। তার একজন কর্মি হিসাবে আমি পৌছে দিলাম আপনাদের হাতে,” – নির্মল রঞ্জন গুহ এভাবেই ত্রাণ পৌঁছে দিচ্ছেন জনগনের মাঝে। দোহার- নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহের পক্ষ থেকে করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত অসহায় সাধারন মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। এই সময় ৫০০ পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়। রবিবার এই অসহায় পরিবারগুলোর মাঝে এই ত্রাণ পৌছে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা দেলোয়ার হোসেন, রাহুল দাস, ঢাকা জেলা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, সহ-সভাপতি আশরাফ আলী, কেন্দ্রীয় আসাফো নেতা মানিক, দোহার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সহ-সভাপতি লুৎফর আহমেদ সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, ঢাকা জেলা (দক্ষিণ) আওয়ামী সাংস্কৃতিক ফোরামের (আসাফো) সাধারন সম্পাদক শামীম শিপলু, ঢাকা জেলা আসাফোর সহ-সভাপতি ডাঃ চন্দন সাহা সহ আরো অনেকে। সারা দেশের মতো দোহারেও করোনা মহামারীর কারনে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ সাধারণ পেশার মানুষেরা। সাধারন মানুষের কাজ না থাকায় এক প্রকার অসহায় ও ক্ষুধার্ত অবস্থায় তারা দিন যাপন করছে। এই সময় এই অসহায় পরিবারগুলোর পাশে এসে দাড়ায় নির্মল রঞ্জন গুহ। তার পক্ষ থেকে এই অসহায় ও দোহার নবাবগঞ্জ এর দরিদ্র ৫০০ পরিবারগুলোর মাঝে ত্রান পৌছে দেন তিনি নিজে। এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্মল রঞ্জন গুহ। এ সময় তিনি বলেন, করোনা পরিস্থিতিতে দুস্তদের মাঝে সেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে। এই মুহুর্তে সকল বিত্তবানরা এগিয়ে আসলে দেশে কোন খাদ্যের অভাব থাকবে না। এই কঠিন সময়ে ত্রাণ পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর