April 7, 2026, 12:28 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রাজারহাটে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্কুল মাঠে বাজার শুরু

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet
কুুড়িগ্রামের রাজারহাটে করোনার প্রভাব থেকে রক্ষা পেতে রাজারহাট, নাজিম খা, ফরকেরহাট, সিংহেরডাবি,  বাজারগুলোতে জনসমাগম রোধে বিকল্প পদ্ধতি হিসাবে স্কুল মাঠে বসানো হয়েছে দৈনিক বাজার।
১৮ এপ্রিল ২০২০ইং সকাল থেকে শুরু করা হয়েছে, করোনা মহামারি শেষ না হওয়া পর্যন্ত     প্রতিদিন সকাল থেকে বিকাল পাচটা পযন্ত বসবে নির্ধারিত এই বাজার। বাজারে আসা ক্রেতা- বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেনের উদ্যোগে এই পদ্ধতি গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, নির্ধারিত দূরত্ব বজায় রেখে সকাল থেকে চলছে বেচা-কেনা। উপজেলার ইউনিয়নের স্কুল মাটে বাজার হওয়ায়, স্থানীয়দের জন্য এ বাজারটি বেশ গুরুত্বপূর্ন। তাই ভীড় এড়াতে উপজেলার ইউনিয়নের বাজারগুলো স্কুল মাঠে বসানো হয়েছে হাট।
আর হাটগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে জমে উঠেছে বেচা-কেনা।
উপজেলারবাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে এ বাজারগুলোতে ক্রেতা সাধারনের ভীড় লেগেই থাকতো। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন বলেন, দৈনিক বাজার গুলোতে গত সপ্তাহে লোকসমাগম দেখে হতাশ হয়ে পড়েছিলাম। নিত্য প্রয়োজনীয় কাচা বাজার,শাক সবজী কেনা বেচা করতে মানুষ হাটে আসবেই। করোনা প্রতিরোধে আমরা দৃঢ় প্রত্যয়। তাই বাজার বন্ধ করার জন্য চেষ্টা করেও স্থানীয়দের বিষয়টি বিবেচনা করে ভীড় এড়াতে স্কুল মাঠে সামাজিক দূরত্ব বাজারের অনুমতি দেয়া হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর