April 13, 2026, 12:07 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ইভটিজিংয়ে বাধা দেয়ায় ভাইকে পিটিয়ে হত্যা

ইভটিজিংয়ে বাধা দেয়ায় ভাইকে পিটিয়ে হত্যা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামাতো বোনকে ইভটিজিংয়ে বাধা দেয়ায় সুলতান আহমেদ মিন্টু (৩৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকালে ঢাকাস্থ নির্দান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিন্টু ছোট সাদিপুর ইউনিয়নের সামসুল হকের ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, দু’দিন আগে শুক্রবার (১২ জানুয়ারি) মামাতো বোন ফাতেমা আক্তার মিতুকে ইভটিজিং করার সময় বখাটে জাকিরকে বাধা দেয় মিন্টু। এ সময় জাকিরের হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে মিন্টুকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকাস্থ নির্দান হাসপাতালে গেলে সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর সকালে তার মৃত্যু হয়। অভিযুক্ত জাকির (৩৫) মোগড়াপাড়া ইউনিয়নের বন্দরা গ্রামের রফিকের ছেলে। কিছুদিন আগে এই ইভটিজিংয়ের অভিযোগে ফাতেমার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল বলে এলাকাবাসী জানায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার  জানান, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ছাড়া অভিযুক্ত বখাটে জাকির ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর