April 13, 2026, 8:48 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সাভারে ২য় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সাভারে ২য় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সাভারে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবদুল সাত্তার শেখ (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল রোববার দুপুরে সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছ ওই স্কুলছাত্রীর পরিবার।

পরিবারের সদস্যরা  জানান, শনিবার সন্ধ্যার পর সাভার পৌর এলাকার আড়াপাড়ায় বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো ওই স্কুলছাত্রী। এ সময় রিকশা চালক আবদুল সাত্তার শেখ তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে শিশুটি তার বাবা-মায়ের কাছে বিষয়টি জানালে সাভার মডেল থানায় খবর দেওয়া হয়।

সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্কুলছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টাফ ক্রাইসিস সেন্টারে পাঠায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির  জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আবদুল সাত্তারের স্ত্রী সালেহাকে আটক করেছে পুলিশ।

আব্দুল সাত্তারকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর