April 9, 2026, 12:10 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পুঁজিবাজারে বড় দরপতন

পুঁজিবাজারে বড় দরপতন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

শেষ পর্যন্ত আগের কার্যদিবসের ইতিবাচক ধারা বজায় রাখতে পারল না দেশের পুঁজিবাজার; প্রায় চার মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতনে শেষ হল লেনদেন। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনে শেষে দেশের দুই পুঁজিবাজারে শেয়ারের প্রধান মূল্য সূচক প্রায় এক শতাংশ কমেছে। আগের দিনের চেয়ে লেনদেন কমার পাশাপাশি বাজারে হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে এবং দিনের শেষ পর্যন্ত পতনের ধারায় চলতে থাকে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৬১ পয়েন্ট বা প্রায় দশমিক ৯৯ শতাংশ কমেছে। এর আগে ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর ডিএসইএক্সের সর্বোচ্চ পতন হয়েছিল। সেদিন ১ দশমিক শূন্য ২ শতাংশ সূচক পতন হয়েছিল। গতকাল রোববার দিন শেষে ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৭ দশমিক ২১ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ দশমিক ৭৪ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ২৪২ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৮ কোটি টাকা ৮ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ৪৩ লাখ টাকা কম। হাতবদল হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ২৫৩টির ও অপরিবর্তিত রয়েছ ৩৪টির। এদিকে গতকাল রোববার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি ৪৭ লাখ টাকা কমে ১৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে থাকা ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ২১টির দর। দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৮৩ দশমিক ০২ পয়েন্ট কমে ১৮ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করছে।

Share Button

     এ জাতীয় আরো খবর