April 9, 2026, 12:23 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ফোর জি’র জন্য পাঁচ মোবাইল কোম্পানির আবেদন

ফোর জি’র জন্য পাঁচ মোবাইল কোম্পানির আবেদন

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফোর জি’র জন্য পাঁচটি মোবাইল অপারেটর কোম্পানি আবেদন করেছে। এগুলো হলো, টেলিটক, গ্রামীণ ফোন,বাংলালিংক, সিটিসেল ও রবি। আবেদনের শেষ দিন ছিল গতকাল রোববার বেলা ১২টা পর্যন্ত। রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিটিআরসি’র চেয়ারম্যান ডা. শাহজাহান মাহমুদ এ তথ্য জানান।

তিনি আরও বলেন,‘স্পেকট্রাম (তরঙ্গ) নেওয়ার জন্য গ্রামীণ ফোন টেলিটক, বাংলালিংক, সিটিসেল ও রবি আবেদন করেছে। এজন্য আমারা পৃথক দুটি কমিটি গঠন করেছি। কমিটি রিপোর্ট দিলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনটি ব্যান্ডে নিলাম হবে। ব্যান্ডগুলো হলো ২১শ’, ১৮শ’ ও ৯শ’।

সংবাদ সম্মেলনে বিটিআরসির কমিশনার রেজাউল কাদের, বিটিআরসি’র দুই মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এমদাদুল বারী ও শহীদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ফোরজি নিলাম অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। লাইসেন্স হস্তান্তর করা হবে এর পরদিন ১৪ ফেব্রুয়ারি। আর নীতিমালা অনুযায়ী মার্চের শেষে ফোর জি সেবাদান শুরু করবে মোবাইল অপারেটররা।

Share Button

     এ জাতীয় আরো খবর