April 7, 2026, 1:58 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সবজির দোকান ফ্রি করে দিলেন ছাত্রলীগ নেতা!

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

mostbet

ফাইল ছবি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের জন্য সবজির দোকান ফ্রি করে দিয়েছেন ছাত্রলীগ নেতা বিপ্লব মণ্ডল সবুজ।১৩ এপ্রিল ২০২০ ইং তারিখ সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার তারাশী বাস স্ট্যান্ডে তিনি এ সবজির দোকান ফ্রি করে দেন।এ সময় প্রায় দুই শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এক কেজি টমেটো, এক কেজি বেগুন, এক কেজি ঢেঁড়স, এক কেজি করলা ও এক কেজি কুমড়ো নিয়ে যান।এর আগে বিপ্লব মণ্ডল সবুজ তার এলাকার শতাধিক কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করেন।বিপ্লব মণ্ডল সবুজ বলেন, করোনাভাইরাসের কারণে বর্তমানে শ্রমজীবী মানুষের কোনো কাজকর্ম নেই। তাই তারা বেকার হয়ে পড়েছেন। তাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। তাই এসব মানুষের কথা চিন্তা করে আমি আমার সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছি।উপজেলায় যারা বিত্তশালী আছেন, আমি তাদের কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। আশা করি তারাও এগিয়ে আসবেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর