March 24, 2026, 4:15 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

এবার মসজিদে তারাবিহ নামাজ স্থগিত করল সৌদি! সরকার

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ চলমান থাকলে আসন্ন রমজানে মসজিদে জামাতে তারাবিহ নামাজ হবে না বলে জানিয়েছেন দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ।মন্ত্রী বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেমে পরিস্থিতি স্বাভাবিক না হলে সৌদি আরবের মসজিদগুলোতে তারাবিহ নামাজ স্থগিত থাকবে।তবে ঘরে বসে তারাবিহ আদায় করতে পারবেন ধর্মপ্রাণ মুসলিমরা।গত ১০ এপ্রিল ২০২০ ইং তারিখ শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে টেলিফোনে সাক্ষাতকালে এ বার্তা দেন মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ। খবর সৌদি নিউজ২৪ ও গালফ নিউজেরতিনি বলেন, তারাবিহ নামাজের চেয়ে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ স্থগিত হওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। সেটাই যখন স্থগিত, তবে তারাবিহ নামাজের বিষয়ে আর কথাই থাকে না। তবে বরকতময় তারাবিহ ঘরে পড়ে তা কবুলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। এবং অবশ্যই বিশ্ব থেকে করোনা মুক্তির জন্যও দোয়া করুন।চলমান করোনা পরিস্থিতিতে মৃত ব্যক্তির জানাজার বিষয়েও নির্দেশনা দেন মন্ত্রী আব্দুল লতিফ আল-শেখ।তিনি বলেন, করোনায় বা অন্য রোগে কিংবা অন্য কারণে মারা যাওয়া ব্যক্তির জানাজায় সর্বোচ্চ ৫ থেকে ৬ জন উপস্থিত থাকবেন। এ সময় জন সমাগম যতো কম হয় ততোই মঙ্গল।করোনাভাইরাসের বিস্তার রুখতে গত ১৮ মার্চ থেকে সৌদি আরবের সব মসজিদে জুমাসহ দিনের পাঁচ ওয়াক্ত নামাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে আজান নিয়মিতই দেয়া হচ্ছে।দেশটিতে ১৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের এই সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে জানান হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার আগে মুসল্লিদের বাড়িতে থেকেই নামাজ পড়তে হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ এপ্রিল ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর