March 17, 2026, 3:50 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

চীনের সঙ্গে আমেরিকার প্রাণঘাতী যুদ্ধের ঝুঁকি রয়েছে: র‌্যান্ড কর্পোরেশন মার্কিন যুদ্ধজাহাজ

চীনের সঙ্গে আমেরিকার প্রাণঘাতী যুদ্ধের ঝুঁকি রয়েছে: র‌্যান্ড কর্পোরেশন মার্কিন যুদ্ধজাহাজ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মার্কিন সামরিক গবেষণা প্রতিষ্ঠান র‌্যান্ড কর্পোরেশন তার সর্বশেষ প্রতিবেদনে আমেরিকা ও চীনের মধ্যে সামরিক সংঘাতের প্রবল আশংকা রয়েছে এবং তা হবে মারাত্মক প্রাণঘাতী। এই আশংকা গত কয়েক বছরে অনেক বেড়ে গেছে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি বলেছে, চীন ও আমেরিকার মধ্যে সামরিক সংঘাত হলে যেকোনো যুদ্ধের চেয়ে তা হবে অনেক বেশি প্রাণঘাতী।  এ প্রতিবেদনের বরাত দিয়ে নিউজ উইক বলছে, “চীনের সামরিক উন্নতি ও সংস্কার দেশটিকে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেছে।

মার্কিন যুদ্ধজাহাজ

এ প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ইস্যুতে আমেরিকার সঙ্গে চীনের যুদ্ধ হতে পারে তার মধ্যে উত্তর কোরিয়া ইস্যুটি সবার উপরে রয়েছে। ১৬ পৃষ্ঠার প্রতিবেদনে আরো বলা হচ্ছে- উত্তর কোরিয়ায় মার্কিন হামলা হলে চীন পিয়ংইয়ংকে রক্ষার জন্য সংঘাতে জড়িয়ে পড়বে না তবে নিজের স্বার্থ রক্ষার জন্য বেইজিং আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়াতে পারে। এছাড়া, দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানও বড় ইস্যু।

Share Button

     এ জাতীয় আরো খবর