April 7, 2026, 4:39 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় পল্লীর এক স্কুল থেকে সিলিং ফ্যান ও মটোর চুরি

কবীর হোসেন,আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ

mostbet

প্রতিকি ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় পল্লীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার কড়া ভেঙ্গে ১২টি সিলিং ফ্যান, একটি পানি তোলার মটোর এবং একটি সাউন্ড সিস্টিম ও এমপ্লিফায়ার চুরি হয়েছে।
গত শুক্রবার দিবাগত গভীররাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ কুমার কুন্ডু বলেন, গতকাল শনিবার সকাল ১০টার দিকে তিনি চুরির এ ঘটনাটি জানতে পারেন। পরে তিনি সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের অফিস কক্ষসহ বিভিন্ন কক্ষের দরজার কড়া ভেঙ্গে উল্লেখিত মূল্যমান সামগ্রী নিয়ে গেছে চোরেরা। তিনি বলেন, এ ব্যাপারে থানার সাধারণ ডায়রি করা হয়েছে।
উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ওই বিদ্যালয়ের মালামাল চুরির সাথে জড়িত চোরচক্রকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

প্রাইভেট ডিটেকটিভ/১২ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর